,

কুকুরের ফেসবুক ফলোয়ার ২০ হাজার!

news-image

নাম পুটু হাজরা। সবাই আদর করে ডাকে পুটু নামেই। পুটুর ঠিকানা শান্তিনিকেতন। পৃথ্বী হাজরার মাতৃত্বেই ওর বড় হয়ে ওঠা। বাড়িতে আছে ‘বাবা’ও। পৃথ্বী হাজরার স্বামী পবিত্র মণ্ডল’ই পুটু’কে পিতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন।

‘মা-বাবা’ ছাড়া পুটুর খেলার সঙ্গী ওর বান্ধবী জেরি। জেরি একটি ল্যাব্রডর (কুকুর)। সময়ে অসময়ে জেরির সঙ্গেই পুটুর যত খুনসুটি। কখনও রেসলিং আবার কখনও একসঙ্গে বসে একে অপরের আদরে মাখামাখি করা, দুই সইয়ের ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল।

জেরি ছাড়াও পুটুর আরও এক বন্ধু আছে। ওর নাম কিট্টু। ব্রাউন, ব্ল্যাক আর হোয়াইট- এই মিশ্রণই পুটুর বিশেষত্ব। এমনিতে ও স্বজাতীয় (ইন্ডিয়ান পারিয়া প্রজাতি) হলেও অন্য প্রজাতির কুকুরদের সঙ্গেও মানিয়ে নেয় খুব সহজেই।

ফেসবুকেও তো ওর কত বন্ধু। সম্প্রতি একটি ফেসবুক পেজও খোলা হয়েছে পুটুর। লাইক সংখ্যা শুনলে ভিরমি খেয়ে যেতে পারেন। ২০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে ‘পুটু- দ্য ইন্ডি পাপ’ নামের ওই ফেসবুক পেজের।

নেটিজেনদের অনেকের বক্তব্য, ‘পুটুর মাম’ অর্থাৎ পৃথ্বী হাজরা ফেসবুকে কুকুরের ছবি দিয়ে অর্থ সংগ্রহ করেন। তবে এই অভিযোগ যে ভিত্তিহীন, সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পৃথ্বী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর