,

মরার সময় একগ্লাস পানি চেয়েও পায়নি নববধূ

news-image

আগের দিনের তুলনায় নারী নির্যাতনের ঘটনা অনেক কমে গেলেও সারাদেশে নারী নির্যাতনের ঘটনা ঘটছে।একদল স্বামী টাকার লোভে সরকারের আইন অমান্য করে বউদের শারীরিক নির্যাতন করছে । তবে এবার ঘটলো ভয়ংকর ঘটনা নিজের স্ত্রীকে হত্যা করলেন স্বামী । এমন ঘটনার সাক্ষী হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মিরপুর গ্রাম।জানা গেছে

মাত্র ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিনের। কিন্তু একটি মোটরসাইকেলের জন্য হাতের মেহেদির রঙ না মুছতেই নাসরিনকে শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরতে হলো।

এ ঘটনার ব্যাপারে নাসরিনের পরিবার বলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মিরপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে নাসরিন খাতুনের (১৮) সঙ্গে ছয় মাস আগে ছেঁউড়িয়া কারিগর পাড়ার আলতাব হোসেনের ছেলে শরিফুলের বিয়ে হয়।

বিয়ের সময় একটি মোটরসাইকেল ও স্বর্ণের চেইন যৌতুক হিসেবে দাবি করেছিল ছেলে পক্ষ। বিয়ের সময় নাসরিনের দরিদ্র বাবা নাসির উদ্দিন জামাইকে স্বর্ণের চেইন দিলেও মোটরসাইকেল কেনে দিতে পারেননি। মোটরসাইকেল দিতে না পারায় প্রায়ই নাসরিনের ওপর শারীরিক নির্যাতন চালাত স্বামী শরিফুল। রোববার সারাদিন নাসরিনকে কিছু খেতে না দিয়ে ঘরে বন্দি করে অমানবিক নির্যাতন করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

মৃত্যুর আগে খাবার ও পানি চেয়েও পায়নি নাসরিন। একপর্যায়ে নাসরিনের মৃত্যু হলে মরদেহ ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে নাসরিন আত্মহত্যা করেছে বলে বাবা নাসির উদ্দিনকে খবর দেয় মেয়ের জামাই। খবর পেয়ে নাসরিনের পরিবার ওই বাড়িতে পৌঁছানোর আগেই শরিফুলের পরিবারের লোকজন পালিয়ে যায়।

এ ঘটনায় শরিফুলের প্রতিবেশীরা জানান, নাসরিনকে প্রায়ই নির্যাতন করত স্বামী শরিফুল। গতকালও তাকে নির্যাতন করা হয়। প্রতিবেশীরা ওই বাড়িতে গেলে তাদের বকাঝকা করে তাড়িয়ে দেয় শরিফুলের বাবা-মা। নাসরিনের মৃত্যুর পর পালিয়ে যায় স্বামী শরিফুল এবং তার বাবা-মা।

এ হত্যাকান্ডের ব্যাপারে কুমারখালী থানা পুলিশের ওসি আব্দুল খালেক জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন পলাতক। ময়নাতদন্তের রিপোর্ট দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা নেয়া হবে । অপরাধী যেই হোক না কেন বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর