,

৭০ দল ঐক্য করলেও আ’লীগের বিজয় ঠেকাতে পারবে না: কাদের

news-image

আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাঁটুভাঙা দল বিএনপির সঙ্গে জোট করেছে কোমরভাঙা দলের নেতা। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে নেতাকর্মীদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন (মনোনয়ন) পাওয়া যাবে না, রং বেরঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগের দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।

ওবায়দুল কাদের বলেন, আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী ৪/৫ যেই হোক, নমিনেশন পাবে একজন। বাকি ৪ জন যদি ভেতরে ভেতরে বিরোধিতা করেন তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না। আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচনে দেশ-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে। মরা গাঙ্গে জোয়ার আসে না। সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামাবাড়ির আবদার। সাত দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর