,

মেসি না থাকায় যা বললেন নেইমার

news-image

বিশ্ব ফুটবলে ফিরে আসছে আবারও সেই উত্তেজনা। মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জন্টিনা। কিন্তু ম্যাচ শুরুর আগেই উত্তেজনা অনেকটা কমে গেছে, কারণ আর্জেন্টিনা দলের হয়ে খেলছেন না ফুটবল জাদুকর লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে চলা ম্যাচটি নিয়ে তাই হতাশ ব্রাজিল সুপারস্টার নেইমার।

একসঙ্গে অনেকদিন বার্সেলোনায় খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্ব খুবই গাঢ়। পিএসজিতে চলে আসার পরও বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে দেখা করেছেন ব্রাজিল ফুটবলের ওয়ান্ডার বয়। বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করার মজার চাইতে নেইমারের মনে হচ্ছে, মেসির এই ম্যাচে না থাকাটা ফুটবলের জন্যই দুঃখজনক ঘটনা।

তিনি বলেছেন, ‘এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটা আমাদের পেতে হবে। সে যত বেশি খেলে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।’

তবে মেসি না থাকলেও ম্যাচটির গুরুত্ব অস্বীকার করতে নারাজ ২৬ বছর বয়সী এই তারকা, ‘আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ একটা জাতীয় দল। দারুণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে।আশা করি, আমরা সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পারব। আর দলের জন্য নিজেদের সেরাটা দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর