,

আমি আমার মতোই খেলব: ফজলে রাব্বি

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হোম সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজে জাতীয় দলের নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি।

সোমবার প্রথম দিনের অনুশীলন শেষে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী ফজলে রাব্বি বলেন, কাদের বিপক্ষে খেলছি সেটা দেখে লাভ নেই। বরং আমি আমার মতো করেই খেলব। চেষ্টা থাকবে সেরাটা উজাড় করে দেয়ার।

জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পর আট মাস কেটে গেছে। এই সময়ে বিদেশের মাঠেই খেলেছে বাংলাদেশ দল। লম্বা সময় পর আবার ঘরের মাঠে খেলা। প্রাণ ফিরে পাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২০০৪ সাল থেকেই ঘরোয়া ক্রিকেট খেলছেন ফজলে মাহমুদ। প্রায় ১৫ বছর পর জাতীয় দলে অভিষেক হচ্ছে তার। প্রথমবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিরুম সেয়ারের অভিজ্ঞতা নিয়ে ফজলে রাব্বি বলেন, ‘আমি খুবই উপভোগ করছি। ড্রেসিং রুমে সবাই সবার কাজ নিয়ে খুবই চিন্তা করে। আমি সবাইকে দেখে আরও শেখার চেষ্টা করছি। এখানে সবাই খুব বেশি মনোযোগী।’ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ফজলে মাহমুদ আরও বলেন, ‘এতো দিন ঘরোয়া ক্রিকেটে কী করতে পারি সেটা প্রমাণ করেছি। জাতীয় দলে এসেই হঠাৎ করে কিছু করে ফেলতে পরব না। যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের লক্ষ্য নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘জাতীয় দলে আমি এখনও খেলিনি, তাই চাপ কী সেটাই আগে থেকে অনুমান করতে পারছি না। আর প্রতিপক্ষ কে সেটাও দেখার বিষয় নয়। আমার লক্ষ্য যেটা করেছি সেটাই করার চেষ্টা করব।’

প্রথম দিনের অনুশীলনে ১৫ সদস্যের দলে ছিলেন না পেস বোলার রুবেল হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, তাদের গায়ে হালকা জ্বর রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর