,

সিইসির বিলাসবহুল ‘বিএমডব্লিউ’

news-image

নির্বাচনের আগে পরিবহন পুল থেকে একটি বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার (১৪ অক্টোবর) বিকালে ইসি কার্যালয়ে সিইসির নিকট এই গাড়িটি হস্তান্তর করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সিইসির একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল গাড়িটি প্রধান নির্বাচন কমিশনার গ্রহণ করেন।’

ইসি সূত্রে জানা যায়, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ বিএমডব্লিউ ঢাকা মেট্রো ভ- ১১-১৯৬৬ নম্বরের গাড়িটি সিইসির কাছে হস্তান্তর করেন।

সিইসি এর আগে একটি জিপ ও একটি প্রাইভেট কার ব্যবহার করতেন। প্রায় এক বছর আগে পরিবহন পুলের কাছে নতুন একটি গাড়ি চান নূরুল হুদা। সেই পরিপ্রক্ষিতে এই গাড়িটি দিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর