,

সব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন: এম জে আকবর

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। বিজেপি সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বললেন। খবর পার্সটুডে, আনন্দবাজারের।

রোববারের সংবাদ সম্মেলনে এম জে আকবর বলেন, কাজের কারণে দেশের বাইরে থাকায় আমি এর আগে এ নিয়ে জবাব দিতে পারিনি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন।

তিনি বলেন, লোকসভা ভোটের কয়েক মাস আগে এই ঝড় উঠল কেন? এটা আপনারাই (সাংবাদিক) বুঝে নিন। এই মিথ্যা, ভিত্তিহীন ও বানানো অভিযোগগুলো আমার ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে।

এম জে আকবর তার সাফাইতে বলেন, প্রমাণ ছাড়া অভিযোগ করার বিষয়টা আজকাল একটা অংশের মধ্যে খুব ভাইরাল হয়ে পড়েছে। আমার আইনজীবীরা এসব ভিত্তিহীন অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে গতকাল আফ্রিকা সফর দেশে দিল্লি পৌঁছানোর পর যৌন হেনস্থার ইস্যুতে আকবরকে ঘিরে ধরে সাংবাদিকরা। তখন তিনি বলেন, এ বিষয়ে পরে বিবৃতি দেয়া হবে।

তবে বিভিন্ন সূত্রের খবর দিয়ে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ইতোমধ্যেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে ইমেইল করেছেন আকবর। যদিও সূত্রগুলো জানিয়েছে, তার পদত্যাগপত্র গৃহীত হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি বলিউড পাড়ায় শুরু হওয়া #মিটু আন্দোলনের ঢেউ ভারতের ক্রিকেট জগত এমনকি রাজনীতির ময়দানও উত্তাল করে তোলে। এরই ধারাবাহিকতায় ছয়জনের বেশি নারী অভিযোগ করেছেন যে সংবাদপত্রের সম্পাদক থাকা অবস্থায় তারা আকবরের যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। অভিযোগকারীদের মধ্যে অনেকেই নারী সাংবাদিক। ওই ঘটনায় প্রধান বিরোধীদল কংগ্রেসসহ অন্যরা অবিলম্বে আকবরের পদত্যাগের দাবি জানায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর