,

ব্রাহ্মণবাড়িয়া-৫: নৌকায় চড়ে ভোট চাইলেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী

news-image

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি : ‘উন্নত রাষ্ট্র গড়তে হলে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই’ এই স্লোগানকে সামনে রেখে নবীনগরে নৌবহরের আয়োজন করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর মমিনুল হক সাঈদ নৌকায় ভোট চেয়েছেন।

রোববার উপজেলার বড়িকান্দি থেকে নৌপথে ১৫০টি নৌযানের বহর বের করা হয়। বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে ‘খারঘর গণকবরে’ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন তিনি।

এরপর কৃষ্ণনগর এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। এ সক্ষমতা এনেছেন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি বড়াইল বাজার মাঠ প্রাঙ্গণে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বড়াইল ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমবায় ও স্বনির্ভরতা বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম, ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি হাসান উদ্দিন জামান, মতিঝিল থানা ছাত্রলীগের সম্পাদক মাহমুদুল হাসান, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান সোহেল, সফিকুল ইসলাম, বড়িকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুত, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, লুৎফর রহমান লাল মিয়া, সিদ্দিকুর রহমান সিজিল মাস্টার, মুক্তিযোদ্ধা রহিছ উদ্দিন, আবদুল কাদির, লায়ন হাসান, মো. আলম প্রমুখ। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে