,

মেসি ‘হিংস্র’ প্রাণী: গার্দিওলা

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় যে সময়টা কাটিয়েছেন তা কখনই ভুলতে পারবেন না পেপ গার্দিওলা। দল গোছানো, সাজানো ও নির্বাচনে ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। পেয়েছিলেন একঝাঁক তরুণ মেধাবী ফুটবলার। যারা নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে করেছেন স্প্যানিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য।

স্বাভাবিকভাবেই সেখানে কাটানো সুখের দিনগুলোর স্মৃতি রোমন্থন করেছেন পেপ। তা করতে গিয়ে সাবেক শিষ্য লিওনেল মেসিকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হিংস্র প্রাণী’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

গার্দিওলার অধীনে দুবার চ্যাম্পিয়নস ট্রফি ক্যাবিনেটে ভরে বার্সা। স্প্যানিশ লা লিগায় করে একচেটিয়া আধিপত্য।

৪৭ বছর বয়সী কোচ বলেন, আমরা দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম। দুই দুবার ইউরোপসেরার মুকুট জেতায় বিশ্ব ক্লাব ফুটবলে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হয়েছিল। লা মেসিয়া থেকে সাতজন দারুণ তরুণ ফুটবলার উঠে এসেছিল। এদের মধ্যে ছিল মেসি, জাভি, ইনিয়েস্তা ও ভালদেস। সবাই পরে তারকা বনে গিয়েছিল।

গার্দিওলা বলেন, সবসময় আমার ওপর আস্থা রাখত বার্সা। দল সাজানো, গোছানো ও নির্বাচনের সম্পূর্ণ ভার আমার ওপর অর্পণ করা হয়েছিল। শূন্যস্থান বা ঘাটতি পূরণে উপযুক্ত খেলোয়াড়টি কিনতে পারতাম।

তিনি বলেন, আমাদের হাতে বিশ্বের সেরা খেলোয়াড়ও ছিল। বলা বাহুল্য সে মেসি। ও ছিল ‘হিংস্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাণী’। যে পরাজয়কে ঘৃণা করত। হার বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না।

এই প্রথম বার্সেলোনা নিয়ে কথা বললেন না পেপ। এর আগে গেল সেপ্টেম্বরে ক্লাবটিতে প্রত্যাবর্তনের ইচ্ছা পোষণ করেন তিনি। ন্যু ক্যাম্পে ফিরে যুব দল নিয়ে কাজ করে ক্যারিয়ার শেষ করতে চান এ স্প্যানিশ কোচ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর