,

‘কর্নার কিক’ থেকে সরাসরি গোল করলেন সালাহ (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি ইংলিশ প্রিমিয়র লিগে মিশরের ফরোয়ার্ড মোহম্মদ সালাহর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে আলোচনাও চলছে। অনেকেই বলছেন, লিভারপুলের হয়ে তেমন একটা পারফর্ম করতে পারছেন না তিনি। কিন্তু লিভারপুলের সালাহ কিন্তু দেশের জার্সিতে একদম অন্যরকম।

মিশরের জার্সি গায়ে সব সময়ই যেন তিনি নিজের সেরাটা তুলে ধরেন। মিশর বনাম সোয়াজিল্যান্ডের ম্যাচে যেন সেই কথারই প্রমাণ রাখলেন। কর্নার কিক থেকে সরাসরি বল গোলের জালে জড়িয়ে দিলেন।

আফ্রিকান কাপ অফ নেশনস-টুর্নামেন্টের কোয়ালিফাইং ম্যাচ চলছিল। ম্যাচের প্রথমার্ধে কর্নার পায় মিশর। কর্নার কিক থেকে বল গোলের জালে জড়িয়ে দেন সালাহ। অথচ গোলকিপার কিন্তু ঠিকঠাক পজিশনে ছিলেন। কিন্তু তার সত্ত্বেও সালাহর বাঁকানো শটের কাছাকাছি পৌঁছতে পারেননি।

সালাহর গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মিশর। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড। তবে এমন একটা চমকপ্রদ গোল করার পরও দিনটা ভাল গেল না সালাহর। গোল করার কিছুক্ষণ পরই তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হল। ৮৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। তবে পরে মিশর দলের ফিজিও জানান, সালাহর পেশিতে টান লেগেছে। চোট গুরুতর নয়।

এই নিয়ে দেশের জার্সিতে ৪০টা গোল করে ফেললেন সালাহ। আফ্রিকা নেশনস কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে এখন তিন নম্বরে রয়েছেন লিভারপুলের স্ট্রাইকার। অন্যদিকে, রেকর্ড করল মিশর। আফ্রিকা নেশনস কাপের কোয়ালিফাইং রাউন্ডে ১৩ নম্বর গোল করল মিশর। যা কিনা ইজিপ্টের এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড।

https://youtu.be/M4yfJbXpkMI?t=22

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর