,

ফোনের আলোয় অপারেশন!

news-image

নিউজ ডেস্ক।। ট্রেনের ধাক্কায় পায়ে আঘাত পেয়ে কাতরাচ্ছিল কুকুরটি। বিষয়টি নজর এড়ায়নি পশুপ্রেমীদের। কুকুরটিকে বাঁচাতে তাই ঝটপট অপারেশন শুরু করে দিলেন ফোনের আলো দিয়েই। প্রায় দেড় ঘণ্টা অপারেশন শেষে তাকে বাঁচিয়েও তুললেন তারা। ঘটনাটি ভারতের মালদহের।

মেডিক্যাল কলেজের সামনে দিয়ে রেলপথ গেছে। গত মঙ্গলবার ওই রেললাইন পার হতে গিয়ে কুকুরটির ডান পা জখম হয়। স্থানীয়দের দাবি, ওই অবস্থায় কুকুরটি নিজেই মেডিক্যাল কলেজের সামনে চলে আসে। কিন্তু সেখানে তার চিকিৎসার ব্যবস্থা হয় না। ঘটনার পর তিন দিন ধরে জখম নিয়ে সেই এলাকাতেই ঘুরে বেড়ায় কুকুরটি। শুক্রবার রাতে এক আত্মীয়র চিকিৎসা করাতে মেডিক্যালে আসেন পবিত্র সরকার নামের এক সুহৃদ। তখন তার নজরে পড়ে কুকুরটি। সঙ্গে সঙ্গে খবর দেন কেয়ার ইউনিটে। ওই রাতেই সদলে ছুটে আসেন ওই ইউনিটের কর্ণধার স্বরূপ চট্টোপাধ্যায়।

মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের পাশে দুটো টেবিল দিয়ে রীতিমতো তৎক্ষণাৎ তৈরি করা হয় একটা অপারেশন থিয়েটার। বেড বলতে সেই টেবিলই। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তাদের দুটো ফোনের আলো জ্বালিয়ে অপারেশন সম্পন্ন করা হয়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সফলও হয় অপারেশনটি। কুকুরটিকে সুস্থ করার এ ঘটনাটি এলাকাতে উৎসবের আমেজ বয়ে দিয়েছে রীতিমতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর