,

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় আগামীকাল সোমবার ১০ ঘণ্টা গ্যাস সংযোগ থাকবে না। আজ রোববার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের কারণে মিরপুর ও এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপনের জন্য কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মণিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাসানটেক ও এর আশপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

২০১৬ সালে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এ যাত্রা পথে সময় লাগবে ৪০ মিনিট। প্রতি চার মিনিট পরপর ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে মেট্রোরেল। উৎস:  প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর