,

বিশ্ব একাদশের অধিনায়ক সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক: আহত ক্রিকেটারদের নিয়ে একটি বিশ্ব একাদশ প্রকাশ করেছে ভারতীয় আনন্দবাজার পত্রিকা। তারা সেখানে বাংলাদেশি সাকিব আল হাসানকে অধিনায়ক করে একাদশ প্রকাশ করেছ।

আনন্দ বাজারের করা সে একাদশ-
সাকিব আল হাসান(অধিনায়ক): বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারটিকে আমরা আহতদের একাদশের অধিনায়ক করলাম। গুরুতর চোট আঙ্গুলে। চোট সারিয়ে দলে ফিরে আসা খুবই কঠিন।

তামিম ইকবাল: বাংলাদেশের অন্যতম ভরসার ক্রিকেটার। এশিয়া কাপে তাঁর উপর অনেক আশা ছিল দলের। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় গুরুতর আহত হন ইকবাল।

ইমাম-উল-হক: পাকিস্তানের তরুণ ক্রিকেটার। দলের নিয়মিত সদস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে খেলতে গিয়ে হাতে গুরুতর চোট পান।

হাসিম আমলা: দক্ষিণ আফ্রিকার নিয়মিত সদস্য। কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতে গুরুতর চোট পান।

কেদার যাদব: এশিয়া কাপে ভারতের নয়া আবিষ্কার বলা যেতেই পারে। ব্যাট-বল দুটিতেই সফল। কিন্তু, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে কবে দলে ফিরবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের এই উইকেটরক্ষক বেশ কিছু দিন ধরেই চোটের কারণ দলের বাইরে। কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

হার্দিক পাণ্ড্য: কোহালির ভরসার অলরাউরান্ডার। কিন্তু, চোট আঘাতে বেশ কিছু দিন দলের বাইরে।

আন্দ্রে রাসেল: ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারটিকে অনেক দিন পাচ্ছে না দল। হাঁটুতে ভয়ঙ্কর চোট।

শার্দুল ঠাকুর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টেই অভিষেক হয়েছিল। কিন্তু, মাত্র ১.৪ ওভার বল করার পরই মাঠ ছাড়েন। চোটের জন্য।

অক্ষয় পটেল: ক্রমেই দলের ভরসা হয়ে উঠছিলেন। ব্যাটে-বলে নজর কাড়ছিলেন। কিন্তু, তখনই চোট পেয়ে ছিটকে যান দল থেকে।

ইশান্ত শর্মা: ভুবনেশ্বর কুমার, বুমরার পরই ভারতীয় দলের বড় ভরসা। গত ইংল্যান্ড সফরে সফল। কিন্তু, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বাদ দেন নির্বাচকরা। সৌজন্যে চোট-আঘাত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর