,

স্কুলে বাধ্যতামূলক ‘প্রেগনেন্সি টেস্ট’, গর্ভবতী হলেই বহিষ্কার!

news-image

স্কুলে পরীক্ষা হবে, ক্লাস টেস্ট হবে- কিন্তু পশ্চিম আফ্রিকার দেশ তানজানিয়ার স্কুলে এগুলোর সঙ্গে হয় প্রেগনেন্সি টেস্টও! শ্রুতিকটু হলেও ঘটনাটি সত্য। তানজানিয়ার আরুশা শহরের মাধ্যমিক স্কুলে মেয়েদের ‘প্রেগনেন্সি টেস্ট’ দিতে হয়। টেস্টে পজেটিভ হলেই কপালে জোটে বহিষ্কারের আদেশ!

বছরে দুইবার এ টেস্ট করা হয়। গ্রেড এইট/৮ম শ্রেণির উপরের মেয়েদের এ পরীক্ষার মুখোমুখি হতে হয়। প্রেসিডেন্টের কড়া নির্দেশ, টেস্টে পজেটিভ হলেই যাতে বহিষ্কার করা হয়।

আরুশা শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রী এলিফুরাহা সিএনএনকে অশ্রুঝরা কণ্ঠে বর্ণনা করেছে এমন বীভৎস কাহিনী। সে জানায়, ‘সব ছাত্রীদের একটি রুমে ডাকা হয়েছিল। নারী শিক্ষক আমাদের পরীক্ষা করা শুরু করলেন। তিনি আমাদের পেট স্পর্শ করছিলেন।’

এলিফুরাহা জানত সে গর্ভবতী। কিন্তু তার শারীরিক পরিবর্তন (পেটের বৃদ্ধি) লুকানোর চেষ্টা করেছিল দৃঢ়ভাবে। প্রেগনেন্সি টেস্টে পজেটিভ হওয়াতে তাকে বহিষ্কার হতে হয়েছিল স্কুল থেকে।

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মনে করেন, তারা এ জীবন বেছে নিয়েছে, তাদেরকে বাচ্চাদের যত্ননিতে দেওয়া হোক। তিনি তার প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো গর্ভবতী মেয়ে স্কুলে যেতে পারবে না। ২০১৭ সালে এক র্যালিতে এ কথা বলেন মাগুফুলি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর