,

স্যাটেলাইটে কানাডার জঙ্গলে এ-কী দেখা গেল! ভিডিও দেখুন

news-image

২০০৬ সালে মার্কিন স্যাটেলাইটের তোলা একটি ছবিতে কৃমি সদৃশ্য বস্তু দেখে কৌতুহলী হয়ে পড়েন একদল গবেষক। স্যাটেলাইট কুইকবার্ড টু-এর ক্যামেরায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাট কৃমি পড়ে থাকতে দেখা যায়।এক যুগ পরে সেই রহস্যের সমাধান হয়েছে।

জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বরে স্যাটালাইটের ওই ক্যামেরা কানাডার একটি বনের কিছু ছবি তোলে। সেই ছবিগুলোর একটিতে দেখা যায়-অরণ্যের ভিতরে একটি বিশাল কৃমি পড়ে আছে।

ছবিটি দেখার পর থেকেই বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। তবে পেঁচিয়ে-গুচিয়ে পড়ে থাকা প্রাণীটি যে কৃমি তা বলার আগে পাওয়া ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন বিশেষজ্ঞরা।

জীববিজ্ঞানী রব নেলসন জানান,পেঁচিয়ে-গুচিয়ে পড়ে থাকা প্রাণীটির চেহারা একেবারেই কৃমির মতো।কিন্তু এর কোথায় শুরু,কোথায় শেষ,তা বোঝা যাচ্ছে না। তেমনই বোঝা যাচ্ছে না, কুণ্ডলী পাকানো এই বস্তুটি ঠিক কতটা দীর্ঘ।

সামরিক ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্টশও ছবিটি পাওয়ার পর কয়েকবার গবেষণা করেছেন। কিন্তু কোনো সমাধান পাননি তিনি।তবে তিনি বুঝতে পেরেছিলেন,এই কৃমির কুণ্ডলীর মাঝে এমন কিছু রয়েছে যা মানুষ-নির্মিত।

এই সূত্র ধরেই রহস্য সমাধানে কানাডার ওই অরণ্যে অভিযান চালান গবেষকরা। সংশ্লিষ্ট অঞ্চলে যখন তারা পৌঁছান, তখন তাদের ‘চক্ষু চড়ক গাছ’। তারা যেটিকে বিশাল কৃমি ভাবছিলেন, তা আদতে কৃমি তো নয়ই, কোনো জীবাশ্মও নয়। পেঁচিয়ে-গুচিয়ে পড়ে থাকা বস্তুটি আসলে ছোট-বড় পাথরের সমষ্টি।

স্যাটেলাইট থেকে দেখতে পাওয়ায় বস্তুটিতে কৃমির মতো মনে হচ্ছিল।তবে কোনো এক সময়ে মানুষ সোনার সন্ধানে ওখানে খোঁড়াখুড়ি করেছিল।সোনা সংগ্রহের পরে বাড়তি পাথর ফেলে রেখে তারা চলে যায়। অসংখ্য ছোট-বড় নুড়ি পড়ে থাকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। পড়ে থাকা সেসব পাথরকেই মহাকাশ থেকে বৃহৎ কৃমি বলে মনে হয়েছে। সূত্র : মিরর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর