,

‘মাতাল হলেই তার ভেতরের পশুটা জেগে ওঠে’

news-image

বিনোদন ডেস্ক : নানা পাটেকরের যৌন হয়রানি নিয়ে অভিনেত্রী তনুশ্রী দত্ত মুখ খোলার পর ঝড় শুরু হয়েছে বলিউডে। যৌন নিপীড়নের অভিযোগ উঠায় নির্মাতাদের বিরুদ্ধে কাজ করতে অসম্মতি প্রকাশ করেছেন আমির খান, হৃত্বিক রোশনের মতো হেভিওয়েট তারকারা। তনুশ্রীর পর এখন অনেকেই সাহস করে মুখ খুলেছেন। এ নিয়ে কথা বলেছেন ঐশ্বরিয়ার রাই বচ্চন, কাজল, অমিতাভ বচ্চন, ইমরান হাশমির মতো বড় তারকারাও।

ধর্ষণের অভিযোগ উঠা জনপ্রিয় অভিনেতা অলোক নাথকে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী হিমানি শিবপুরি। হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়, পরদেশ, কাভি খুশি কাভি গাম এর মতো জনপ্রিয় ছবিসহ বেশ কিছু সিরিয়ালে অলোক নাথের সঙ্গে কাজ করেছেন হিমানি।

প্রযোজক বিনতা নন্দা অভিযোগ করেছেন, নব্বইয়ের দশকে অলোক তাকে ধর্ষণ করেছেন। শুধু বিনতাই নন, অলোকের বিরুদ্ধে অভিযোগ আনা নারীর তালিকা বেশ লম্বা।

এ বিষয়ে পিটিআইকে হিমানি বলেছেন, দিনে শ্যুটিংয়ের সময় অলোক নাথ খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। কিন্তু মাতাল হওয়ার পর তার ভেতরের পশুটা জেগে উঠে, তাকে নিয়ন্ত্রণ করা যায় না। সে অসভ্যের মতো আচরণ করে এবং মানুষকে হয়রানি করে। কেউ তার বিরুদ্ধে এতদিন কিছু বলেনি। বিনতাও এতদিন পর এসব জানালো। কিন্তু সবাই এসব জানতো। এটা ওপেন সিক্রেট।

নিজের যৌন হয়রানির শিকার হয়েছেন কী না জানতে চাইলে হিমানি বলেন, ‘একসময় আমি আমার গল্পগুলোও বলবে। অনেক জনপ্রিয় ও খ্যাতনামা ব্যক্তি আমার সঙ্গে অশালীন আচরণ করেছে, সুবিধা নেয়ার চেষ্টা করেছে। তারা আমার কাছেরই লোক। নাম নিলে একজনের নেয়া যাবে না। বেশ কয়েকটা নাম বলতে হবে। ক্যারিয়ার শুরুর দিকে এসব ঘটেছিল আমার সাথে।’ সূত্র: টাইমস নাউ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর