,

এক ধর্ষণ মামলা থেকে বাঁচতে যত টাকা ঢেলেছেন রোনালদো

news-image

৯ বছর আগে ক্যাথরিন মায়োরগা নামের এক তরুণীকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেছিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি সেই তরুণী আবারও সেই অভিযোগ তুলেছেন। এর আগে বিপুল অর্থের বিনিময়ে মায়োরগার সঙ্গে আপোষ করেছিলেন রোনালদো। শুধু তাই নয়, সবদিক সামাল দিতে বিশেষজ্ঞদের নিয়ে বিশাল বাহিনী বানিয়েছিলেন তিনি। সেই বাহিনীর পেছনে ব্যয় হয়েছে বিপুল অংকের টাকা।

মায়োরগার ধর্ষণের ঘটনা ফাঁস করে দেওয়া জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল সম্প্রতি রোনালদোর এই বাহিনীর খবর ফাঁস করেছে। লাস ভেগাসের সেই হোটেলে ‘অ্যানাল রেপ’ এর শিকার হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছিলেন মায়োরগা। জানা গেছে, ধর্ষণের এই মামলা চাপা দিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞদের ডেকে এনেছিলেন রোনালদো। এই বাহিনীতে ছিলেন আইনজীবী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ, গোয়েন্দা এমনকী সাংবাদিকও!

এই বাহিনীর সদস্যদের আনা হয়েছিল ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাষ্ট্র থেকে। পেছনে তাকে ঢালতে হয়েছে বিপুল পরিমাণ অর্থ। ডার স্পিগেলের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাহিনীর পেছনে ১০ লাখ ডলার গুনেছেন রোনালদো। এছাড়া মায়োরগাকে আপোষে রাজী করানোর জন্য তাকে ৪ লাখ ৭৫ লাখ ডলার দিয়েছিলেন। কিন্তু মায়োরগা সম্প্রতি সেই আপোষনামা অস্বীকার করেছে। যাতে রোনালদোর ধর্ষণে স্বীকারোক্তির কথা লেখা আছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, আইনজীবী রিচার্ড ব্রাইট প্রতি ঘণ্টায় ৪৭৫ ডলার করে নিতেন। ফরেনসিক বিশেষজ্ঞ ঘণ্টায় নিতেন ৩৫০ ইউরো। আর চিকিৎসক এককালীন ২ হাজার ৫০০ ডলার নিয়েছেন। কিন্তু তাতেও তো শেষ রক্ষা না হওয়ায় বেজায় চটে গেছেন রোনালদো। তার আইনজীবীরা অবশ্য বোঝাচ্ছেন, সেই সময় তারা আপোষের ব্যবস্থা না করলে রোনালদোর ক্যারিয়ার শেষ হয়ে যেত।সেই মামলা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে লাস ভেগাস পুলিশ। তারা রোনালদোকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে। ঘটনা যেদিকে যাচ্ছে, তাতে আরও অর্থ খসাতে হবে সিআর সেভেনকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর