,

ক্রিকেটারদের জন্য আসছে মনোবিদ

news-image

টানা কয়েকটি সিরিজে অবিশ্বাস্য ব্যর্থতার পর এবং কিছু ক্রিকেটারের অপরাধমূলক কার্যক্রমের জন্য একজন মনোবিদের কথা উঠছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই মনোবিদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মনোবিদ আলী আজহার খান আসন্ন জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি এর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের কাছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘মনোবিদ যোগ দিচ্ছে বাংলাদেশ দলের জন্য। কথা চুড়ান্ত হয়ে গেছে। সিরিজ চলার সময় বাংলাদেশ দলকে ৬-৭ দিন সময় দেবেন। ১৭ তারিখের দিকে আসবেন আলী আজহার। যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে এটা আমাদের ক্রিকেটারদের জন্য ভাল হবে। উনি খুব ব্যস্ত ছিলেন, অনেক অনুরোধ করে তার সময় নিয়েছি। তিনি ১৭-১৮ তারিখ থেকে ক্রিকেটারদের সাথে থাকবেন এবং ওদের সাথে সেশন করবেন।’

গত বছরের শেষ থেকেই বেশ কয়েকটি সিরিজে অদ্ভুতভাবে চাপের মুহূর্তে ভেঙে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। ফাইনালে গিয়ে আবারও জিততে পারেনি এশিয়া কাপের শিরোপা। তাছাড়া মাঠের বাইরে অনেক ক্রিকেটারের অনিয়ন্ত্রিত জীবন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, অভিযোগ-মামলা লেগেই ছিল। গত ৩০ অগাস্ট বিসিবি সভা শেষে মনোবিদ আনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এশিয়া কাপের ফাইনাল শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বলেছিলেন, মনোবিদে উপকৃত হতে পারে দল।

আলী আজহার খান ছাড়াও চন্দিকা হাথুরুসিংহের আমলে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। এর আগে ২০১১ বিশ্বকাপের আগে দলের সঙ্গে কাজ করেছিলেন ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহা। কানাডা প্রবাসী সেই মনোবিদ নিয়োগ দেওয়া নিয়ে আকরাম খান আরও বলেন, ‘কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছে উনার কথা। আবার এসে সেশন করাক। যদি কাজে লাগে, অবশ্যই ভবিষ্যতে আবার উনার কাছ থেকে সময় নেব আমরা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর