,

ছেলে প্রেমিকা নিয়ে উধাও, নববধূকে বিয়ে করলেন বরের বাবা!

news-image

ভারতের বিহারের সমশটিপুর জেলায় রোশান লাল নামে ৬৫ বছরের এক বৃদ্ধ বিয়ে করেছেন তাঁর ছেলের জন্য ঠিক করা ২১ বছরের মেয়েকে।

জানা যায়, ওই ব্যক্তি তাঁর ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন এবং অবশেষে ২১ বছরের স্বপ্নার সঙ্গে বিয়ের কথা পাকাপাকিও হয়।

দুই পরিবারের সম্মতিতেই রোশান লালের ছেলের সঙ্গে স্বপ্নার বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তুতিও শুরু হয় মহাধুমধামে। দুই পরিবারই নিমন্ত্রণপত্র বিলি করেন।

তারপর নববধূ আশা নিয়ে অপেক্ষা করলেও বরের হদিশ আর পাওয়া যায় না। পরে খোঁজাখুঁজি শেষে জানা যায়, বর তাঁর প্রেমিকাকে নিয়ে পালিয়েছেন!

দুই পরিবারের কেউই বিষয়টি জানতেন না। বিয়ের অনুষ্ঠানে অসংখ্য অতিথির সামনে দুই পরিবারই লজ্জায় পড়েন। রোশান লাল কনের মা-বাবাকে জিজ্ঞেস করেন, এখন কী করা যেতে পারে।

স্বপ্নার মা-বাবা তাঁদের সম্মান বাঁচাতে চান এবং বলেন বিয়ের অনুষ্ঠান বন্ধ করা যাবে না। অবশেষে রোশান লালকে বলেন, তাঁদের কন্যাকে যেন তিনি বিয়ে করেন।

চিন্তিত রোশান প্রথমে রাজি না হলেও পরে ২১ বছরের স্বপ্নাকে বিয়ে করতে রাজি হন। এ পরিস্থিতি দেখে নিমন্ত্রিত অতিথিরাও অবাক হন সেই সঙ্গে শোকাহতও হন সকলে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর