,

বাড়ির ছাদে উঠা সম্পূর্ণ নিষেধ ছিল

news-image

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামে একটি বাড়ির তৃতীয় তলা ভবনের ছাদে গাঁজার বাগানের খোঁজ পেয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্যরা।

শনিবার রাত ৮ টার দিকে এই গাঁজা চাষের সন্ধান পান র‌্যাব সদস্যরা। তখন গাঁজার বড়বড় গাছ উদ্ধার ও চাষের সঙ্গে জড়িত থাকায় বাড়ির মালিক মুজিবর রহমান বিশ্বাসকে (৪০) আটক করে র‌্যাব।

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালি গ্রামের মুজিবর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তি তার তিন তলা বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছেন।

পরে র্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে প্রায় দুই কাঠা জায়গার উপর চাষ করা গাঁজা গাছ উদ্ধার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, কয়েকটি ফলজ গাছের আড়ালে তিনি এসব গাঁজার চাষ করতেন। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না ছাদে ফলজ ছাড়া অন্য কোনো গাছ আছে।

ছাদের দরজায় সবসময় তালা লাগানো থাকতো। বাড়ির কোনো লোক এমনকি বাইরের কাউকে ছাদে উঠা সম্পূর্ণ নিষেধ ছিল। দীর্ঘদিন যাবত এ চাষ করে তিনি হাজার হাজার টাকা আয় করেছেন। ছাদেই গাঁজা শুকিয়ে গোপনে বাইরে এনে বিক্রি করতেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর