,

রানওয়ে ভুলে মাঝ সমুদ্রে নামলো বিমান!

news-image

তিটি বিমানেরই অবতরণ করার কথা থাকে রানওয়েতে। কিন্তু কখনো যদি দেখেন যে, রানওয়ে ভুলে মাঝ সমুদ্রে নামছে কোন বিমান। তাহলে নিশ্চয়ই বিস্ময় ও ভয় জাগবে মনে। ভয়াবহ এমন ঘটনাই ঘটেছে সাউথ পেসিফিকের ছোট্ট দেশ মাক্রোনেশিয়ায়।

দেশটির একটি বিমান রানওয়ের বদলে আচমকা নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই মাঝ সমুদ্রে ডুবে যায় বিমানটি।

তবে শেষ পর্যন্ত নৌবাহিনীর সহায়তায় শেষরক্ষা পান প্লেনে থাকা ৪৭ জন যাত্রী। তবে যাত্রীদের উদ্ধারের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে সাগরে রীতিমতো ডুবে যায় পুরো বিমান।

ঘটনাটি গত মাসের হলেও নতুন করে এটি আলোচনায় এসেছে। সাউথ পেসিফিকের ছোট্ট দেশ মাক্রোনেশিয়ার কছে ঘটনাটি ঘটেছে।

দেশটির এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির তবে নিয়ন্ত্রণ হারানোর কারণে এটি সমুদ্রে নামতে বাধ্য হয়। বিমানে মোট ৩৬ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। যাদের বোট নিয়ে উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে, পাইলটের পাঠানো সংকেত আর তার বুদ্ধিমত্তায় বিমানটির যাত্রীরা বেঁচে যায়। এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

জানা গেছে, বিমানটি অবতরণের জন্য রানওয়েতে জায়গা না পেয়েই বাধ্য হয়ে সমুদ্রে নামিয়ে দেয়। এটি এয়ার নিউগিনির একটি যাত্রীবাহী বিমান।

বিমানটিতে থাকা এক যাত্রী তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘বিমানটি ডুবে যাওয়ার পর একটি ফুটো দিয়ে পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারী দল যখন উদ্ধার করে তখন প্লেনের ভেতর কোমর পানি। আরেকটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর