,

বোনকে লেখা আলিয়া ভাটের অশ্রুভেজা চিঠি! (ভিডিওসহ)

news-image

বলিউড তারকা আলিয়া ভাট একটি খোলা চিঠি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন আবেগঘন কিছু কথা। সম্প্রতি আলিয়ার বোন শাহীন ভাটের প্রথম উপন্যাস ‘ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে’ প্রকাশ হয়েছে। সেখানে শাহীন লিখেছেন, নিজের অবসাদগ্রস্ততার কথা।
বোনের বই পড়ে আলিয়া লিখলেন এই খোলা চিঠি। আলিয়া বলেন, শাহীনের মুখ থেকে এক সময় প্রাণখোলা হাসি মিলিয়ে গিয়েছিল। সেই সময়ে সম্পূর্ণভাবে বোনের পাশে থাকতে পারিনি।

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা মহেশ ভাটের মেয়ে শাহিন ভাট। অল্প বয়সে তিনি বিষণ্ণতায় আক্রান্ত হন। আত্মহত্যাও করতে চেয়েছিলেন শাহিন।

চিঠিতে আলিয়া বলেছেন, তিনি বোনের সবচেয়ে প্রয়োজনের সময়ে পাশে থাকতে পারেননি, আর এ জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

আলিয়া নিজের ও বোনের একটি ছোটবেলায় বৃষ্টির মধ্যে নাচের ভিডিও শেয়ার করে সেইসব দিনগুলোর স্মৃতি রোমন্থন করেছেন। আলিয়া বোনের প্রশংসা করে ভিডিওতে বলেন, ‘যে বইটা তুমি এতটা সততার সঙ্গে সহজভাবে লিখেছো, সেটা পড়ার পর তোমাকে একটা চিঠি লেখার মতো ক্ষমতা আমার নেই।’

আলিয়া ফের বলেন, ‘আমার নিজের প্রতি করুণা হচ্ছে, ২৫ বছর একসঙ্গে থাকার পরও আমি তোমার নিঃসঙ্গ বিষণ্ণতার মুহূর্তগুলো বুঝতে পারিনি।’

গতকাল শুক্রবার রাতে আলিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট লিখে জানান, ‘প্রিয় শাহিন, কোনোমতে তোমার বইটা শেষ করার পরে আমি বুঝতে পারছিলাম না কী বলব, কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছিল না।’

শাহিন ভাট তাঁর লেখা বইটি প্রকাশ করেন ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে। তিনি লেখেন, ‘অবশেষে সে এলো। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমি গর্বিত, নিজের প্রথম বই প্রকাশ করছি।’

এর আগে একবার মহেশ ভাট বলেছিলেন, শাহিন এমন অবস্থায় পৌঁছেছিলেন যে আত্মহত্যা করতে চেয়েছিলেন।

‘১২-১৩ বছর বয়সে সে (শাহিন) আত্মহত্যার চেষ্টা করেছিল। এটা আমার নিজের ঘরের সত্য ঘটনা। জিয়া খান একবার কাজের জন্য এসেছিল, কিন্তু ওই সময় আমরা তাঁর সঙ্গে কাজ করতে পারিনি। পরে যখন সে আত্মহত্যা করে, আমরা তার বাসায় গিয়েছিলাম। খুব খারাপ লেগেছিল’, বলেন তিনি।

ওই সময় মহেশ ভাট ভারতে বিষণ্ণতায় ভোগা মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর