,

কেউ জানেন না জিনিসটা কী!

news-image

গত সপ্তাহে দক্ষিণ ক্যারোলিনার সিব্রুক আইল্যান্ডের সৈকতে ভেসে এসেছে বিশাল আকারের রহস্যময় এক বস্তু। সাগর থেকে উঠে এসেছে এটি। কিন্তু কেউ জানেন না জিনিসটা কী? এ নিয়ে হাজারো তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন অনেকে। অদ্ভুতদর্শক জিনিসটি প্রথম খুঁজে পায় লো কান্ট্রি মেরিন মামাল নেটওয়ার্ক। অলাভজনক এই প্রতিষ্ঠানটি তিনি ও ডলফিনদের দেখভাল করে থাকে।

গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এই জিনিসের ছবি পোস্ট করেছে ফেসবুকে। কেউ এটা চিনতে পারেন কিনা তা জানতে চায় তারা। অবশ্য এটাকে নিজেদের কাছে নিয়ে গেছে সিবুক আইল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না এর সম্পর্কে।

ছবিতে দেখে সিলিন্ডারের মতো কোনো জিনিস বোঝা যায়। পাশে যে নারী দাঁড়িয়ে আছেন তার চেয়ে আকারে বড়। কংক্রিট আর ধাবত পদার্থ দিয়ে তৈরি তাও মনে হচ্ছে। তবে এর গোটা চেহারা বেশ ধাঁধায় ফেলে দেয়। মেরিন মামাল নেটওয়ার্ক কর্মকর্তাদের মতে, এট সম্ভবত কোনো নরম ফোম।

দক্ষিণ ক্যারোলিনার আরেকটি দ্বীপ কিয়াওয়াহ। ওখানেও আরেকটি রহস্যময় বস্তু ভেসে আসে। ওটার ছবিও পোস্ট করে প্রতিষ্ঠানটি। সেখানে লেখা হয়েছে, এখানে যে বস্তুটি এসেছে তা আগেরটার বাকি অর্ধেক বলেই মনে হচ্ছে।

অনেকেই এখন এটা নিয়ে গবেষণা করছেন। কেউ কেউ বলছেন, এটা নাসার কোনো আবর্জনা হতে পারে। আবার কেউ বলছেন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত কোনো বাঙ্কারের অংশ হতে পারে। আবার কারো মতে, জাহাজ চলাচলের স্থান নির্দেশের জন্যে এটা কোনো বয়াই হবে।

আবার অনেকে মজা করে বলছেন, এটা হয়তো হিলারি ক্লিনটনের মুছে ফেলা ইমেইল। এভাবে একেক জন একেক মন্তব্য করছেন।
সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর