,

দেশে ফিরলেন সাকিব আল হাসান

news-image

স্পোর্টস ডেস্ক : আঙুলের সংক্রমণের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেলবোর্নের একটি হাসপাতালে প্রায় ১১ দিন চিকিৎসার পর শুক্রবার তাকে রিলিজ দেয়া হয়।

আজ রবিবার বেলা ১১.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত জানুয়ারিতে তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর চোট পান সাকিব। সেই চোট নিয়েই তিনি খেলতে যান সদ্য সমাপ্ত এশিয়া কাপে। টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলার পর আঙুলে তীব্র ব্যথা অনুভব করলে টুর্নামেন্ট শেষ না করেই ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক জানান তার ক্ষতে ইনফেকশন হয়ে পুঁজ জমে গেছে। তৎক্ষণাৎ প্রায় ৬০-৭০ মিলিগ্রাম পুঁজ বের করা হয় তার আঙুল থেকে। চিকিৎসকরা জানিয়ে দেন সাকিবের আঙুল কখনোই পুরোপুরি স্বাভাবিক হবে না।

এরপর বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের পরামর্শ নিতে ৫ অক্টোবর রাতে মেলবোর্নের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, ছয় মাসের আগে তার আঙুলে অস্ত্রোপচার করা যাবে না। এ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর