,

প্রথমবারের মত রোহিঙ্গা শরনার্থীদের গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্যা রিফিউজি’ (ভিডিও)

news-image

টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরকার ফিল্ম স্টুডিও’স এর ব্যানারে ১২ অক্টোবর মুক্তি পেয়েছে অনিক কান্তি সরকারের পরিচালনায় ‘দ্যা রিফিউজি’।  অন্তর্জালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলের আলোচনায় আসে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রের কাহিনী সম্পর্কে পরিচালক জানান, ‘মিয়ানমারের জাতিগত দাঙ্গা থেকে বাঁচতে বাংলাদেশে চলে আসে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরনার্থী।  বাংলাদেশে আসার পর বিভিন্ন প্রতারক চক্রের মাধ্যমে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তারা।  এধরনের বাস্তব ঘটনার পটভূমি থেকে কাহিনীটি অনুপ্রাণিত’।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজী রাকিব, নোমান হোসাইন, জাকির হোসেন রাসেল, জুবায়ের আহমেদ, নুরুল কাউসার মানিকসহ আরও অনেক কলাকুশলী।  চিত্রগ্রহণ করেছেন রাহুল সরকার।

চলচ্চিত্রটি সম্প্রতি ১০ম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর