,

গ্রিসে আগুনে পুড়ে ‘১১ অভিবাসীর মৃত্যু’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলে একটি লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিরা সবাই অভিবাসী। খবর বিবিসির।

ওই সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। তবে লরিটির চালক কোনও ধরনের গুরুতর আঘাত ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

কর্মকর্তারা জানাচ্ছেন, অভিবাসীদের বহনকারী গাড়িটি থেসালোনিকি এবং লরিটি কাভালার দিকে যাওয়ার সময় শনিবার এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি এর আগে অভিবাসীদের পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল।

তারা বলছে, শনিবার গাড়িটি চেক করার জন্য পুলিশ থামতে নির্দেশ দিলেও তা অমান্য করে সেটির চালক।

অন্যদিকে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক সেটি জানা সম্ভব হয়নি।

ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীরা গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে। ২০১৫ সালে তুরস্ক থেকে ১০ লাখের বেশি অভিবাসী গ্রিসে পাড়ি জমান।

তবে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে একটি চুক্তির পর গ্রিসে অভিবাসীদের পাড়ি জমানোর প্রবাহ কমে যায়। ওই চুক্তিতে বলা হয়, যারা আশ্রয়ের জন্য আবেদন করেননি বা যাদের আবেদন বাতিল হয়েছে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর