,

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নগরীর কালিবাড়ি বাইলেন এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। সে নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সি রোডের বাসিন্দা ছিল।

তিনি আরও জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ডিবি’র দুইটি টিম কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে কালিবাড়ি বাইলেন এলাকায় ৫/৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে আক্রমণ করে। এসময় পুলিশও অত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছুঁড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল খেকে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর