,

যার হাত ধরে আত্মপ্রকাশ ঘটে ‘মি টু’র!

news-image

বিনোদন ডেস্ক : ‘মি টু’ আন্দোলনে একটু একটু করে সরব হয়েছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝড় উঠছে এই ‘মি টু’র৷ আর সেই ঝড়ে একটার পর একটা ঘটনা সামনে আসছে। তা সে ছবির জগতই হোক বা ক্রীড়া জগত অথবা রাজনৈতিক মহল, কেউ এই ঝড় থেকে রক্ষা পাচ্ছে না৷ কিন্তু এই ‘মি টু’র নেপথ্যে অর্থাৎ এই আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন জানেন?

২০০৬ সালে প্রথমবার ‘মি টু’ প্রকাশ্যে আসে৷ তারপর থেকেই এই অভিযান শুরু৷ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারানা বুর্ক এই আন্দোলন প্রথম শুরু করেন৷ যৌন হেনস্তা এবং নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের কথা প্রকাশ্যে তুলে আনার জন্য তিনি প্রথম উৎসাহিত করতে শুরু করেন সকলকে৷ যে মেয়েরা কোন না কোন সময় এই যৌন হেনস্তার মুখে পড়েছেন তাদের এই ‘মি টু’-তে সাড়া দেওয়ার অনুপ্রেরণা দেন তিনি৷

প্রসঙ্গত, ‘মি টু’ নামের একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করা হয়েছিল, যেখানে ১৩ বছরের এক নাবালিকা জানিয়েছিল, সে কিভাবে যৌন হেনস্তার শিকার হয়েছিল৷ তারানা বুর্কও এমন হেনস্তার শিকার হয়েছিলেন৷ তিনি জানান, ৬ বছর বয়সে তার ওপর যৌন অত্যাচার চলে৷ প্রতিবেশী একটি ছেলে তাকে ধর্ষণ করেছিল৷ এবং বেশ কয়েক বছর ধরে তার ওপর এই যৌন অত্যাচার হয়েছিল৷

২০১৭ সালে ‘মি টু’ ফের একবার উঠে আসে৷ হলিউডি তারকা এলিসা মিলানো ‘মি টু’র-কে সঙ্গী করে নারীদের বিরুদ্ধে হওয়া এই হেনস্তায় সরব হয়েছিলেন৷ তিনি ২০১৭ সালের ১৫ অক্টোবর ট্যুইট করে লিখেছিলেন, যদি আপনিও যৌন অত্যাচারের শিকার হয়েছেন তাহলে বলুন এবং লিখুন ‘মি টু’ অর্থাৎ আমিও৷

এরপরেই হলিউড থেকে তা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে ‘মি টু’৷ এবং চলতি বছরে ভারতে যেন এক প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হিসেবেই দেখা দিয়েছে এই ‘মি টু’.

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর