,

সন্ত্রাসী হামলায় আহত বৈশাখী টিভির পাবনা প্রতিনিধি

news-image

নিউজ ডেস্ক : পাবনার বিশিষ্ট সাংবাদিক এবং বেসরকারি বৈশাখী টিভি ও দৈনিক সংবাদের পাবনা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের (৬৫) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ওপর এ হামলা চালানো হয়।

জানা গেছে, পাবনা প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন এই সাংবাদিক।

আহত স্বপনের সহকর্মীরা জানান, প্রেসক্লাব থেকে রিকশাযোগে শহরের কফিল উদ্দিন পাড়ায় ভাড়া বাসায় ফিরছিলেন সাংবাদিক হাবিবুর রহমান স্বপন। রাত ১১টার দিকে তিনি শহরের সেবা হাসপাতালের সামনে পৌঁছামাত্র হেলমেট পরিহিত একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রিকশার গতিরোধ করে তাকে প্রচণ্ড মারধর করে।

সন্ত্রাসীদের হামলায় এতে তার মাথায় ফেটে যায় এবং বাম হাত ভেঙ্গে যায়। পরে স্বপনকে আশপাশের লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, হামলাকারীদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কারণ জানারও চেষ্টা করছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর