,

শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের মামলায় রায় সোমবার

news-image

নিউজ ডেস্ক : আগামীকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলায় রায় ঘোষণা করা হবে। মেঘালয়ের রাজধানী শিলংয়ের ইস্ট খাসি হিল এলাকায় এ রায় ঘোষণা করবেন জেলা ম্যাজিস্ট্রেটে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণী)।

এর আগে এই মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি গত ২৫ জুন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য ১৩ আগস্ট দিন ধার্য করা হয়। পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু সেদিন বিচারক উপস্থিত না হওয়ায় রায় ঘোষণার দিন পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে অপহৃত হন সালাহউদ্দিন আহমেদ। এরপরে ১১ মে ভোরে তাঁকে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন তাকে সেখান থেকে নিয়ে মেঘালয়ের মানসিক স্বাস্থ্য ও নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটে (মিমহানস) ভর্তি করা হয়। পরে তার আচরণ স্বাভাবিক মনে হলে সেখান থেকে সালাহউদ্দিনকে নিয়ে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভারতে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১২ মে তাকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। একইসঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে ২৫ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অবশ্য ৫ জুন যথাসময়ে আদালত বা পুলিশের সামনে উপস্থিত হওয়ার শর্তে জামিন পান তিনি।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর