,

দুর্গাপুর উপজেলা যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ৪

news-image

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা যুবদল সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর সদর মৎস্য অফিসের পাশ থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটকরা হলেন উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয় (৩৭), সাধারণ সম্পাদক আরমান কবির সুজন (৩৮), পৌর যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) ও বিএনপি নেতা জেমস (৪০)।

দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোত্তালেব বলেন, গ্রেপ্তাররা সরকারবিরোধী নাশকতা পরিকল্পনা করছিল- এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার অপরাধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তবে গ্রেপ্তারদের অভিভাবকরা জানান, দুর্গাপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন তাঁরা। এমন সময় পুলিশ কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে আটক করে। আটকরা কোনো নাশকতার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাদের পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর