,

চট্টগ্রামে পাহাড় ও দেয়ালধসে নিহত ৩

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পাহাড়ধসে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন। এ ছাড়া দেয়ালধসে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক এই ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে ভারী বৃষ্টিতে পাহাড়ধস হয়। দিবাগত রাত আড়াইটার এই ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরেক নারী।

নিহত দুজন হলেন নূরজাহান বেগম (৪৩) ও তাঁর মেয়ে ফজর-উন নেসা (৩)। নূরজাহান বেগম ফিরোজ শাহ কলোনির নূর মোহাম্মদের স্ত্রী। নিখোঁজ নারীর নাম বিবি জোহরা।

অন্যদিকে পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়ালধসে নুরুন নবী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দীন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর