,

বিচারকের স্ত্রী-পুত্রকে প্রকাশ্যে গুলি করল দেহরক্ষী

news-image

ভারতের পশ্চিমবঙ্গে বিচারকের স্ত্রী-পুত্রকে প্রকাশ্য বাজারে গুলি করল তারই ব্যক্তিগত দেহরক্ষী। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও তার ছেলের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। গুলি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে বিচারকের ব্যক্তিগত দেহরক্ষীকে।

প্রাথমিক জেরার পর পুলিশ জানিয়েছে, বন্দুকবাজের নাম মহিপাল। প্রায় দেড় বছর ধরে বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিল সে। বিচারকের পরিবারের হাতে নিয়মিত দুর্ব্যবহারের শিকার হতো মহিপাল। সেই হতাশা থেকেই প্রকাশ্য বাজারে গুলি চালিয়ে তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সে। এনডিটিভি।

গুরুগ্রামে সেক্টর ৪১-এ আর্কাডিয়া বাজারের কাছে বিকাল সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে। বাজার করতে গিয়েছিলেন জেলার অতিরিক্ত সেশনস বিচারক কিষাণকান্ত শর্মার স্ত্রী ও পুত্র। সঙ্গে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষীও। পরে বাজারের মধ্যেই সবাইকে হতচকিত করে গুলি চালাতে শুরু করেন ওই দেহরক্ষী। প্রথমে গুলি করে বিচারকের স্ত্রীকে, তার পর ছেলেকে।

এরপরই বিচারকের ছেলেকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায় ছেলেকে রাস্তাতেই ফেলে বিচারকের গাড়ি নিয়েই পালায় সে। নাটকের এখানেই শেষ নয়। বিচারকের গাড়ি নিয়েই স্থানীয় সদর পুলিশ থানায় এসে ফের গুলি চালাতে শুরু করে ওই দেহরক্ষী।

থানায় উপস্থিত পুলিশকর্মীরা তাকে ধরতে চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুক্ষণ পরে গুরুগ্রাম-ফরিদাবাদ রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর