সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের সংবাদ সম্মেলন চাচা ও বোনের বিরুদ্ধে

news-image

‘আমার চাচা জুলফিকার হোসেন খন্দকার পারভেজ সৎবোন ফারজানা জামানকে স্মৃতিকে প্রতিপক্ষ বানিয়ে বাড়িটি দখলে নিতে হত্যার হুমকি দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন রামিশা মালিয়াত প্রমি।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে চাচা ও সৎবোনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

রামিশা মালিয়াত প্রমি বলেন, জুলফিকার হোসেনের সঙ্গে আমাদের যাতায়াতের রাস্তা নিয়ে দুটি মামলা চলছে। সেই মামলায় জিততে পারবে না, নিশ্চিত হয়ে আমার সৎবোনকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিচ্ছে। বাড়ি দখলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এর প্রেক্ষিতে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্মৃতির জন্মের সময় মা মারা যায়। আমার বাবা তাকে লালন-পালনের জন্য আনতে চাইলেও তার খালা ও মামা আনতে দেয়নি। স্মৃতির নামে তারা গ্রামের বাড়িতে অনেক ধানি জমি ভোগ দখল করে। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। পরবর্তীতে জুলফিকার হোসেন তার উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ঢাকায় নিয়ে আসে। বাড়ি দখলের জন্য বোনকে দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ সেপ্টেম্বর আমাদের ভাড়া দেয়া রুমে মিস্ত্রি কাজ করার সময় স্মৃতি ও জুলফিকার হোসেন ৭/৮ জন মহিলা ও ৩/৪ জন পুরুষ নিয়ে জোরপূর্বক বাসায় প্রবেশ করেন। সেখানে এসে তারা উল্টো অভিযোগ করেন আমরা সেখানে জোর করে ঢুকেছি এবং তাকে মারধর করেছি। তারা দাবি করেন, এখানে তারা আগ থেকে বসবাস করছে। অথচ ওই রুমটি দীর্ঘদিন ধরে ১ফার্মা এন্ড ফার্মার কাছে গোডাউন ভাড়া ছিল। ওই কোম্পানি চলে যাওয়ার পর আবার ভাড়া দেয়ার জন্য মেরামতের কাজ চলছিল। বিষয়টি থানায় জানানোর পর তারা বহিরাগতদের বের করে দেয়, যা পল্টন থানা অবগত আছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৭ সালে বাবা এনায়েত হোসেন খন্দকার মারা যাওয়ার পর আমরা চারবোন নাকি স্মৃতিকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করছি। অথচ সে এই বাড়িতে থাকতই না। তাই যাবতীয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস