,

সিনহা রাজনৈতিক আশ্রয় পেলেন যুক্তরাষ্ট্রে

news-image

নিউজ ডেস্ক ।। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সে দেশের সরকার তাকে ইচ্ছেমতো যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছেন।

দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার রাজনৈতিক আশ্রয় পাওয়া সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, গত সপ্তাহে একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এস কে সিনহাকে নিয়ে আলোচনার আয়োজন করে। বিস্তৃত এবং একান্ত (ক্লোজ ডোর) ওই আলোচনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি, থিঙ্কট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর পরপরই এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়।

সম্প্রতি এস কে সিনহা তার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কথা জানান। তবে সূত্র বলছে, এস কে সিনহা এখনো তার ট্রাভেল ডকুমেন্ট হাতে পাননি। তিনি এর অপেক্ষায় রয়েছেন।

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সিনহা জানিয়েছিলেন, বৃটেনের হাউস অব কমন্সসহ বিভিন্ন দেশে তার আমন্ত্রণ রয়েছে। কিন্তু তিনি যেতে পারছেন না।উৎস: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর