,

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলায় গ্রেফতার কাসেম

news-image

ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামের প্রথম মামলায় গ্রেফতার হলেন চাঁদপুরের ফরিদগঞ্জের আবদুর রশীদ ভান্ডারির পুত্র আবুল কাসেম। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেয়। এ অভিযোগে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার আগে বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু তালেব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দীন মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি সমর্থক আবুল কাসেম থাকতেন চট্টগ্রাম মহানগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায়। অভিযান চালিয়ে সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ওসি আরো বলেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আবুল কাসেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্যসহ ফেসবুকে পোস্ট দিয়েছেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়েও কটুক্তি করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিয়ে কটুক্তি করে পোস্ট দেন তিনি। তার দুইটি ফেইসবুক আইডি রয়েছে। ওসব একাউন্টে এ পোস্টগুলো করেছেন।

এসব স্ট্যাটাস নজরে আসার পর এসআই মোহাম্মদ আবু তালেবকে মামলা রেকর্ডের নির্দেশ দেয়া হয়। পরে এসআই মোহাম্মদ আবু তালেব নিজে বাদী হয়ে সদ্য পাশ হওয়া বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ধারায় পাঁচলাইশ থানায় মামলা রেকর্ড করেন। মামলা নম্বর— ৫(১০)/১৮।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটিই এ আইনে এই থানা ও বৃহত্তর চট্টগ্রামে প্রথম মামলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর