,

ডিম দিবসে ‘ডাক’ মেরে ‘ডাক মাস্টার’ খেতাব পেলেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : আফগান লিগের শুরুটা ভালো হলো না শহীদ আফ্রিদির। চার ম্যাচে তার রান যথাক্রমে ১, ১৯, ১* ও ০। গতকাল ছিল ‘বিশ্ব ডিম দিবস’। আর এমন দিনে ‘ডাক’ মেরে তাকে নিয়ে রসিকতায় মেতে উঠেছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেওয়া হলো ‘ডাক মাস্টার’ খেতাব।

শহীদ আফ্রিদি একসময় ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন। তবে তার ২০ বছরের ক্যারিয়ারের ৫২৩টি ম্যাচে ৪৪ বার ডাক মেরেছেন তিনি। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে আফগান প্রিমিয়ার লিগের (এপিএল) পাকতিয়া প্যানথার্সের হয়ে খেলা ম্যাচটি।

আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ডাক মেরেছেন ৩০টি, যা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ। তবে টি-২০তে তো সবার ওপরের স্থানেই আছেন তিনি। এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বার আর ঘরোয়া লিগে ২১ বার মিলিয়ে মোট ২৯ বার ডাক মেরেছেন আফ্রিদি। টেস্টে অবশ্য তুলনমূলক কম ডাক মেরেছেন (৬ বার)।

তবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে আফ্রিদির ডাক সংখ্যা ৮১টি। সব ঘরোয়া লিগেই ডাক মারার বিরল রেকর্ড সম্ভবত তার একারই দখলে আছে। সর্বশেষ ‘ডিম দিবস’-এ ডাক মারার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে ‘ডাক মাস্টার’ খেতাব দিচ্ছেন অনেকে। অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, ‘বিশ্ব ডিম দিবসে’ ডাক মেরেছেন আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর