,

বিমানে যাত্রী সুরক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : বিমানে যাত্রী সুরক্ষায় ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) জানিয়েছে। ২০১৭ সালে করা সবশেষ অডিট রিপোর্টে এমন তথ্য উঠে আসে বলে জানায় সংস্থাটি। খবর- আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি রিপোর্টে জানানো হয়, যে ৮টি মাপকাঠির ভিত্তিতে সুরক্ষার বিষয়টি যাচাই করা হয়, তার মধ্যে পাঁচটিতে ভারতের প্রাপ্ত নম্বর আন্তর্জাতিক গড়ের তুলনায় কম। আর বাংলাদেশ সাতটি মাপকাঠিতেই আন্তর্জাতিক গড় থেকে এগিয়ে। গত সেপ্টেম্বরে আকাশে জেট এয়ারওয়েজের মুম্বাই-জয়পুর বিমানের ভিতরে কেবিনের বায়ুচাপ ঠিক না থাকায় যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তারপরেই একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় এই অডিট রিপোর্ট।

প্রসঙ্গটা আবার সামনে এসেছে শুক্রবার। কারণ বৃহস্পতিবার রাতে উড্ডয়নের মুখে তিরুচিরাপল্লি বিমানবন্দরের দেয়ালে ধাক্কা মেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ক্ষতি হয়।

আইকাও জানিয়েছে, যে পাঁচ মাপকাঠিতে আন্তর্জাতিক গড়ের থেকেও কম নম্বর পেয়েছে ভারত, তার মধ্যে অন্যতম দুর্ঘটনা সংক্রান্ত তদন্তও।

যার অর্থ কতটা পেশাদারিত্ব নিয়ে তদন্ত করা হয়েছে, তাও খতিয়ে দেখা হয়েছে সেই অডিটে। ফলে প্রশ্নের মুখে রয়েছে তদন্তের দায়িত্বে থাকা ডিজিসিএ-ও।

এছাড়া আইন প্রণয়ন, সংস্থার পেশাদারিত্ব, লাইসেন্স ব্যবস্থা, বিমানবন্দর সংক্রান্ত মাপকাঠিতেও আন্তর্জাতিক গড় থেকে পিছিয়ে ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর