,

সৌদি আরবে ৫ যুবরাজ গুম

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজপরিবারের অন্তত পাঁচজন যুবরাজকে গুম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের সমালোচনা করায় তাদের গুম করা হয় বলে জানান, জার্মানিতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা সৌদি যুবরাজ খালেদ বিন ফারহান। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজপরিবারের এই সদস্যরা আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা প্রয়াত সৌদি বাদশাহ আবদুল আজিজের নাতি। প্রিন্স খালেদ ফারহান বলেন, গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রিন্সরা সাংবাদিক খাশোগি নিখোঁজের সমালোচনা করেছিলেন। এরপরই প্রিন্সদেরকে আটক করা হয় এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।

নির্বাসিত এই সৌদি প্রিন্স বলেন, পাঁচদিন আগে রাজপরিবারের কয়েকজন সদস্য বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা বাদশাহর কাছে সৌদি রাজপরিবারের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এসময় রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক খাশোগির নিখোঁজের ঘটনা উল্লেখ করেন। কিন্তু তাদের সবাইকে জেলে পাঠানো হয়।

প্রিন্স ফারহান বলেন, সৌদি রাজপরিবারের সঙ্গে ভিন্ন মত পোষণকারী প্রিন্সদের প্রায়ই আর্থিক সুবিধার লোভ দেখিয়ে বিদেশে সৌদি কূটনৈতিক মিশনগুলোতে আমন্ত্রণ জানানো হয়। এভাবে সৌদি কর্তৃপক্ষ তাকে অন্তত ৩০ বার সৌদি কূটনৈতিক মিশনে নেয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এ প্রচেষ্টার অংশ হিসেবে খাশোগি নিখোঁজের ১০ দিন আগে কায়রোয় সৌদি কন্স্যুলেটে ফারহানের পরিবারকে কয়েক কোটি ডলারের বিশাল চেক নেয়ার জন্য ডাকা হয়েছিল। সে সময় তাকে বলা হয়েছিল, সৌদি কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, তিনি আর্থিক সংকটে আছেন এবং সরকার তাকে সাহায্য করতে চায়।

ফারহান ও তার পরিবারকে পূর্ণ নিরাপত্তা দেয়ার অঙ্গীকারও করেছিল সৌদি কন্স্যুলেট। ইন্ডিপেন্ডন্টকে খালেদ ফারহান বলেন, আমি জানতাম সৌদি কন্স্যুলেটে গেলে কী হতো।

লন্ডন প্রবাসী সৌদি ব্যঙ্গ-রচয়িতা গানেম আদ-দোসারি প্রিন্স ফারহানের বক্তব্য সমর্থন করে বলেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও লেখকরা এখন বিদেশ সফরের বিষয়ে ভয় পাচ্ছেন; এমনকি অনেকে তাদের ঘর-বাড়ি ছাড়তে ভয় পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর