,

‘এই লড়াইয়ের মাধ্যমে জাতির মুক্তি মিলবে’

news-image

নিউজ ডেস্ক : ‘আজকে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের নব সূচনার দিন। এই কারণে বলছি, যে জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই জাতি আজ গণতন্ত্রের জন্য হাহাকার করছে। আমরা আজ থেকে একটি স্বপ্ন দেখতে শুরু করেছি। মুক্ত বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।’

শনিবার সন্ধ্যায় (১৩ অক্টোবর ২০১৮) জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি এই লড়াইয়ের মাধ্যমে জাতির মুক্তি মিলবে। আমরা লড়াই করেই জাতিকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা ১০ বছর ধরে লড়াই করে আসছি। দুর্ভাগ্য আমাদের যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দলটির হাতেই গণতন্ত্র বারবার হত্যা হয়েছে। জনগণ আজ এই অবস্থা থেকে মুক্তি চায়।’

সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা:জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর