,

দেশে ফিরেছেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত চেকাআপ শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার সন্ধায় ৬ টায় সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে স্বাগত জানাতে বিমানবন্ধরে যান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর আসুদ, যুগ্মমহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আজাদ প্রমুখ।

গত বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এরশাদ।

এরশাদের সফরসঙ্গী ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মেজর (অবসরপ্রাপ্ত) মো. খালেদ আখতার।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। ওই চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর