,

‘স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে নেই বিকল্পধারা’

news-image

নিজস্ব প্রতিবেদক : ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। তিনি আজ সংবাদ সম্মেলন করে বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে আজ থেকে বিএনপির সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না বিকল্পধারা।

রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে আজ শনিবার সন্ধ্যার পর বি চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তাঁরা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।

সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবে আজ সন্ধ্যা ছয়টার পর সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোনো দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর