,

মিলন-মমর ‘স্বপ্নের ঘর’ আসছে ৯ নভেম্বর

news-image

বিনোদন প্রতিবেদক : তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ ছবিটি আসছে ৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।

ছবিতে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি হয়েছেন জাকিয়া বারী মম। শনিবার থেকে নায়িকার অংশের শুটিং শুরু হয়েছে।
ছবির গল্পে দেখা যাবে, ফিল্মস্টার মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই ঘটতে থাকে নানান ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। এরপর কী হবে জানতে হলে ‘স্বপ্নের ঘর’ মুক্তি ছবিটি দেখতে হবে। শুরুতে ‘স্বপ্নবাড়ি’ নামে শুটিং শুরু হলেও পরে ছবিটি ‘স্বপ্নের ঘর’ নামে সেন্সর সনদ পেয়েছে।

আনিসুর রহমান মিলন বলেন, ক্যারিয়ারে প্রথমবার এই সিনেমায় একজন ফিল্মস্টারের ভূমিকায় অভিনয় করেছি। একটি রহস্যঘেরা বাড়িকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

এই তারকা আরও বলেন, আমার অভিনীত চলচ্চিত্র যেন দেশের প্রতিটি সিনেমাপ্রেমী দর্শকের কাছে পৌঁছে এমন চেষ্টাই করি। অভিনয় দিয়ে একটু হলেও তাদের মন ভরাতে পারি। সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস। নতুনভাবে দর্শকরা আমাকে খুঁজে পাবেন।
মিলন-মম ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিপন খান ও কাজী নওশাবা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর