,

দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে পিছিয়ে থেকেও এগিয়ে আছে স্বাগতিক ভারত। এগিয়ে থাকাটাই স্বাভাবিক, হাতে আছে আরও ছয় উইকেট।

আগের দিন হায়দরাবাদে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৯২ রানে যখন ৪ উইকেট নেয় সফরকারীদের তখন দলের বিপর্যয় সামাল দেন রোস্টন চেজ। কখনও শেন ডরিচ আর শেষ বিকেলে জেসন হোল্ডারকে নিয়ে শক্ত অবস্থানে নিয়ে যায় দলকে।

হোল্ডার অর্ধশত রান করে বিদায় নিলেও রোস্টন চেজ ছাড়েনি হাল। শত রান থেকে ২ রান বাকি থাকতে দিন শেষ করলেও দ্বিতীয় দিনে ঠিকই শত রান স্পর্শ করে। ১৮৯ বলে ১০৬ রান করে বিদায়ের পর ৩১১ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজরা।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার লোকেশ রাহুল বিদায় নেন ৪ রান করে। তবে গত ম্যাচে নিজের অভিষেকে শতক হাঁকানো পৃথ্বী শ দ্বিতীয় ম্যাচেও তুলে নেন অর্ধশত রান। আরেকটা শতকের ছোঁয়ার পথেই ছিলেন কিন্তু ৭০ রানের মাথায় খেই হারিয়ে ফেলেন এই ওপেনার।

মাঝে চেতেস্বর পূজারা ১০ রানে ফিরলেও বিরাট কোহলি করেন ৪৫ রান। জেসন হোল্ডারের বলে লেগ বিফোর হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক।
দ্বিতীয় দিন শেষ হয় আজিঙ্কা রাহানে আর রিষাব প্যান্টের ব্যাটে ভর করে। রাহানে অপরাজিত আছে ৭৫ রানে আর প্যান্ট আছেন ৮৫ রানে।

৪ উইকেটে ভারতের সংগ্রহ ৩০৮ রান। উইন্ডিজদের হয়ে দুই উইকেট নেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন শেনন গ্যাব্রিয়েল আর রোস্টন চেজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর