,

বিকল্পধারার সহ-সভাপতিসহ দুই নেতা বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি শাহ আলম বাদল ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল‌ বি‌রোধী কার্যকলা‌পের অভিযোগে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করা হ‌য়।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের এক বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাদল ও জানে আলমের প্রাথ‌মিক সদস্য পদসহ সব পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর (অব.) আবদুল মান্নান বিকল্পধারার গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫-এর ২ (গ) ধারায় উল্লিখিত শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্য পদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করেন। আজ (শনিবার) তা‌দের দু’জন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর