,

জিম্বাবুয়ে সিরিজ কতটা প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে?

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। ক্রিকেট বিশ্বের দুর্বলতম এই দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কতটা প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে? আইসিসির হিসাব যা বলছে, তাতে বড় কোনো সুখবর নেই। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে মাত্র ১ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। যাতে র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হবে না।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯২ রেটিং নিয়ে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৫৩ রেটিং নিয়ে ১১তম স্থানে আছে জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলে রেটিং কমবে জিম্বাবুয়ের। তবে আগের অবস্থানেই থাকবে তারা। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হলে ৮ রেটিং হারাবে বাংলাদেশ। আবার সিরিজে জিম্বাবুয়ে একটি ম্যাচ জিতলেই ৩ রেটিং হারাতে হবে টাইগারদের। তাই পয়েন্ট নষ্ট না করার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলো ম্যাচই জিততেই হবে।

সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর দুটি ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ নভেম্বর। দ্বিতীয়টি মিরপুরে শুরু হবে ১১ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর