,

নিষিদ্ধপল্লিতে ভয়ঙ্কর ঘটনা!

news-image

আন্তজার্তিক ডেস্ক : রক্তাক্ত হলো নিষিদ্ধপল্লি৷ ২৫ বছর বয়সী এক যৌনকর্মীকে গলা কেটে খুন করল তারই এক খদ্দের৷ ভারতের এলাহাবাদের মীরগঞ্জে ঘটনাটি ঘটে ৷প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ৷ কিন্তু খবরটি জানাজানি হতেই স্থানীয় বাদশাহি মান্ডি পুলিশ ফাঁড়ির বাইরে বিক্ষোভ শুরু করে বেশকিছু সমাজসেবী সংগঠন৷ পরে বাধ্য হয়ে মামলা নেয় পুলিশ৷ এর পরই ঘটনাটি প্রকাশ্যে আসে৷

মীনা (ছদ্মনাম)২৫-বছরের ওই মহিলা ঢোলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ রাতে তার ভাড়া বাড়িতে তাকে খুন করা হয় বলে অভিযোগ৷ তার ভাড়া বাড়িটি রামরতি কা কোঠি নামে পরিচিত৷ কোনও বিষয়ে ওই ব্যক্তির সঙ্গে তার বচসা হয়েছিল৷ যার জেরেই খুন হয় মীনা৷

ওই মহিলার গোপনাঙ্গেও বেশকিছু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে৷ ওই বাড়ির অপর এক যৌনকর্মী যমুনা (ছদ্মনাম) জানায়, আচমকাই মীনার চিৎকার শুনতে পায় সে৷ সঙ্গে সঙ্গে তার ঘরে ছুটে যায় সে৷ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে মীনা৷

অন্যদিকে, তাকে দেখেই ঘর পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিটি৷ কোনও মতে মীনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷কিন্তু তাকে ভরতি নেওয়া হয়নি৷ এর পর কলভিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷

সূত্র : কলকাতা ২৪*৭

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর