,

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেই যে সুখবর পাবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেই ১ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। তবে এই ১ রেটিং দিয়ে র‌্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন হবে না টাইগারদের।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯২ রেটিং নিয়ে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ৫৩ রেটিং নিয়ে ১১তম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলে রেটিং কমবে জিম্বাবুয়ের। তবে আগের অবস্থানেই থাকবে তারা।

অপরদিকে, জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হলে ৮ রেটিং হারাবে বাংলাদেশ। আবার সিরিজে জিম্বাবুয়ে একটি ম্যাচ জিতলেই ৩ রেটিং হারাতে হবে টাইগারদের। তাই পয়েন্ট নষ্ট না করার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সবগুলো ম্যাচই জয় লক্ষ্য থাকবে বাংলাদেশের।

১৫ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের পরের দু’টি ওয়ানডে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমটি শুরু হবে ৩ নভেম্বর। দ্বিতীয় টেস্টটি মিরপুরে শুরু হবে ১১ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর