,

আর্জেন্টিনার কাছে হারল বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : কোয়ার্টার ফাইনালে চোখ রেখে আর্জেন্টিনায় গিয়েছিল বাংলাদেশ। পূরণ হয়েছে সেই লক্ষ্যটা। বুয়েনস এইরেসে চলা যুব অলিম্পিক হকির শেষ আটের টিকিট পেয়েছেন মহসিন, শাওন, হাসানরা। গত পরশু কেনিয়াকে ৪-৩ গোলে হারিয়ে পেয়ে যায় কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ও শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার কাছে ০-৫ গোলে হেরেছে বাংলাদেশ।

আর্জেন্টিনার বিপক্ষে প্রথম মিনিটেই অধিনায়ক ফাকুন্দো জারাতের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্রুতগতির সেভেন-এ-সাইড টুর্নামেন্টে ৮ ও ১২ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ১৭ মিনিটে তাদেও মারকুসি ও ১৮ মিনিটে ইগনাসিও ইবারার গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

এর আগে গতপরশু কেনিয়ার বিপক্ষে জয়টা এসেছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। চতুর্থ মিনিটে ব্রায়ান অগেনচের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অগেনচেই। সপ্তম মিনিটে মোহাম্মদ মহসিন ও পরের মিনিটে সারওয়ার শাওনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ওলান্দো উমা ১১ মিনিটে গোল করে এগিয়ে নেন কেনিয়াকে। চার মিনিট বাদে আবারও সমতা মোহাম্মদ হাসানের লক্ষ্যভেদে। ১৮ মিনিটে আরশাদ হোসেনের গোল বাংলাদেশকে এনে দেয় কোয়ার্টার ফাইনালের টিকিট, যেখানে প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বাংলাদেশ কেনিয়ার আগে কানাডাকে হারিয়েছিল ৫-২ গোলে। এ ছাড়া অস্ট্রিয়ার বিপক্ষে ০-৩, অস্ট্রেলিয়ার সঙ্গে ৩-৪ আর ভারতের কাছে হেরেছিল ০-১০ গোলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর