,

৩৯ বলে পৃথ্বীর হাফসেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : অভিষেক টেস্ট ইনিংসেই মাত্র ৯৯ বলে দুরন্ত শতরান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক পৃথ্বী শ৷ ব্যাট হাতে দ্বিতীয় টেস্টেও ক্রিজে ঝড় তুললেন তরুণ ভারতীয় ওপেনার৷

একপ্রান্ত দিয়ে সহওপেনার তথা সিনিয়র পার্টনার লোকেশ রাহুল আত্মবিশ্বাসের খোজে খোড়াতে থাকলেও অপর প্রান্ত দিয়ে আগ্রাসী ব্যাটিং করেন পৃথ্বী৷ টি-২০’র স্টাইলে ব্যাট চালিয়ে নিমেশে টপকে যান ব্যক্তিগত হাফসেঞ্চুরি গণ্ডি৷ ৫০ রানে মাইলফলক পৌছতে পৃথ্বী খরচ করেন মাত্র ৩৯ বল৷ হাফসেঞ্চুরি করতে ৮টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী৷

যদিও ব্যক্তিগত ৪৫ রানের মাথায় ওয়ারিকানকে স্কোয়ার কাটে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে বসেছিলেন পৃথ্বী৷ তবে স্লিপে দাঁড়ানো শাই হোপ পৃথ্বীর ব্যাটের কানা ছোঁয়া বল তালুবন্দি করতে ব্যর্থ হন৷ যদিও ক্যাচ মিশ করার জন্য হোপকে খুব একটা দোষ দেওয়া যায় না৷ বলের গতি এতটাই বেশি ছিল যে, তড়িৎ গতিতে বলের লাইনে হাত নিয়ে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে৷ জীবন দান পাওয়ার পর অবশ্য কোনও ভুল করেননি শ৷

লোকেশ রাহুল ২৫ বলে ৪ রান করে হোল্ডারের বলে বোল্ড হন৷ অফস্ট্যাম্পের বাইরের বল ছাড়তে গিয়ে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন লোকেশ৷ ব্যাটে লাগার পর ছিটকে গিয়ে বল স্ট্যাম্প নাড়িয়ে দেয়৷ চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে লাঞ্চ পর্যন্ত সাবলীলভাবে ব্যাট করেন পৃথ্বী৷ লাঞ্চের আগে ভারত ১ উইকেটে ৮০ রান তোলে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর